মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুই দশকে বিধ্বংসী যত ভূমিকম্পের সাক্ষী হয়েছে বিশ্ব

শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার সীমান্ত এলাকা। ২০০০ সালের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন দেশে ১০টির বেশি বড় ধরনের ভূমিকম্পের সাক্ষী হয়েছে বিশ্ব।

২০০১ সালের ২৬ জানুয়ারি। ৫১তম প্রজাতন্ত্র দিবসের উৎসবে মাতোয়ারা ভারতবাসী। ঠিক সে সময় ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির গুজরাট রাজ্য। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পে প্রাণ হারান ১৪ হাজারের বেশি মানুষ, আহত হন দেড় লাখের বেশি। গৃহহীন হয়ে পড়েন কয়েক লাখ মানুষ।

এর দুই বছর পর ২০০৩ সালের ২৬ ডিসেম্বর ইরানের বাম শহরে আঘাত হানে ৯ দশমিক এক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দূরে আঘাত হানা শক্তিশালী এ ভূমিকম্পে প্রাণ হারান ৩১ হাজার মানুষ।

ঠিক এক বছর পর বক্সিং ডে উদযাপনের সময় ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার আচেহ উপকূল। ৯ দশমিক এক ৫ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্পে কেঁপে উঠে পুরো ভারত মহাসাগর। সুনামির আঘাতে ব্যাপক প্রাণহানির পাশাপাশি গৃহহারা হয়ে পড়েন ২০ লাখের বেশি মানুষ।

২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তানের আঘাত হানে আরেক শক্তিশালী ভূমিকম্প। ৭ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে প্রাণ হারান ৭৩ হাজারের বেশি মানুষ। এছাড়া কাশ্মীরে মারা যান প্রায় দেড় হাজার।

২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় বহু স্থাপনা। প্রাণ হারান ৭০ হাজারের বেশি মানুষ।

এর দুই বছর পর ২০১০ সালের ১২ জানুয়ারি ক্যারিবীয় অঞ্চল হাইতিতে আঘাত হানে আরেক শক্তিশালী ভূমিকম্প। ১০ থেকে ২০ সেকেন্ড স্থায়িত্বের শক্তিশালী এ ভূমিকম্পে প্রাণ হারান আড়াই লাখের বেশি মানুষ। বাস্তচ্যুত হন ১৫ লাখের বেশি।

পরের বছরের ১১ মার্চ জাপানে আঘান হানে ৯ মাত্রার ভূমিকম্প। শক্তিশালী এ ভূমিকম্পের পর সুনামিতে প্রাণ হারান প্রায় ১৬ হাজার মানুষ। আহত হন সাড়ে ৫ হাজারের বেশি। ধ্বংস হয়ে যায় ১৯৮৬ সালের তৈরি একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রও।

এর চার বছর পর ২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে আঘাত হানে দেশটির স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। ধ্বংস হয়ে যায় বহু স্থাপনা। তিন সপ্তাহ ধরে চলে দফায় দফায় ভূমিকম্প। প্রাণ হারান ৯ হাজারের বেশি মানুষ। ক্ষয়ক্ষতি হয় ৬০০ কোটি মার্কিন ডলারের বেশি।

২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর। ভূমিকম্পে কেঁপে উঠে ইন্দোনেশিয়ার সুলায়াসি দ্বীপ। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত হয় পুরো দ্বীপ। ১ দশমিক ৫ মিটারের সুনামিতে ধ্বংস হয়ে যায় সবকিছু। প্রাণ হারান চার হাজারের বেশি মানুষ।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন।বিস্তারিত পড়ুন

বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জতিসংঘের ভাষণে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইর্য়কবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কাল উদ্ধার

উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের কাজ চলছিল। মাটিবিস্তারিত পড়ুন

  • ‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা