বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুটি পুলিশ ফাঁড়ি ও রেশন স্টোর ভবন উদ্বোধন করলেন আইজিপি

রাজশাহীতে দুটি পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজীর আহমেদ।
একইসঙ্গে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রেশন স্টোর ভবন উদ্বোধন করেন তিনি।

এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের স্মৃতি ধারণে আরএমপির পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টায় আরএমপির পুলিশ লাইন্সে আইজিপি প্রধান অতিথি হিসেবে দুই পুলিশ ফাঁড়ি, রেশন ভবন ও পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করেন।

এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্রসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুলিশ লাইন্সের ভেতরে ৫ হাজার ৬৪০ বর্গফুটের দ্বিতল বিশিষ্ট রেশন স্টোর ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ১৯২ টাকা। আর ২ হাজার ২৯২ বর্গফুটের ছয়তলা বিশিষ্ট মালোপাড়া পুলিশ ফাঁড়ি ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। এছাড়া ২ হাজার ৭৭৪ বর্গফুটের ছয়তলা তালাইমারী পুলিশ ফাঁড়ি ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪ কোটি ১০ লাখ ৩৬ হাজার ৪৩২ টাকা।

একই রকম সংবাদ সমূহ

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক-কে আজ ভোরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধপ্রবণতা কখনো কোনো জাতিকে শক্তিশালী করতে পারে না বলেবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • ‘মন্ত্রণালয়ে বসেছি তথ্যমন্ত্রী হিসেবে, শেখ হাসিনার আত্মীয় হিসেবে নয়’ : আন্দালিভ রহমান পার্থ
  • রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী
  • ৩৬ জুলাইয়ে তরুণরা শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
  • অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, সরকার তা নিশ্চিত করবে: শামা ওবায়েদ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সংসদীয় দায়িত্ব বণ্টন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ