মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দুর্বল হয়ে পড়েছে ওমিক্রন: মাস্ক ও ওয়ার্ক ফ্রম হোম থেকে ফিরছে ব্রিটেন!

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণের পরিমাণ কমে আসায় এবার কোভিড বিধিনিষেধ শিথিল করতে চলেছে ব্রিটেন।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে ঘোষণা করেছেন, “আগামী সপ্তাহ থেকে আর মাস্ক পরতে হবে না। করোনার ওমিক্রন সংক্রমণ এখন শীর্ষ স্তরে পৌঁছে গিয়েছে। আর নতুন করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা নেই। তাই আগামী ২৭ জানুয়ারি থেকে মাস্ক না পরলেও চলবে।”

তিনি আরও বলেন, “ওয়ার্ক ফ্রম হোম-এর সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। এবার অফিসে এসেই কাজ করতে পারবেন কর্মীরা।”
বরিস জনসন বলেন, করোনা বিধিনিষেধের বিষয়ে দু-রকম পরিকল্পনা করেছিল ব্রিটেন।

একটিকে বলা হয়েছিল, প্ল্যান-এ। অন্যটি- প্ল্যান-বি। একটি চালু থাকবে করোনা সংক্রমণ অত্যধিক থাকার সময়। অন্যটি সংক্রমণ কম থাকার সময়। এতদিন ব্রিটেনে প্ল্যান-বি চলছিল। এবার থেকে চলবে প্ল্যান-এ।

ব্রিটেনের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ওমিক্রনের সময় দেখা গিয়েছে, হাসপাতালে যাওয়ার পরিমাণ অত্যধিক কম। তাছাড়া এই ভাইরাসে আক্রান্তদের মাঝে তীব্র প্রভাবও দেখা যাচ্ছে না। বেশিরভাগেরই শরীরে রয়েছে মৃদু উপসর্গ। টিকা পরবর্তী ব্রিটেনে তেমন করে মৃত্যুহারও বাড়েনি। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কোভিড নিয়ন্ত্রণে বলেই মনে করছে ব্রিটেন। সেই কারণেই এই সিদ্ধান্ত।

বরিস জনসন বলেন, “আমাদের বিজ্ঞানীরা মনে করছেন- ইতোমধ্যে কোভিডের তৃতীয় ঢেউ ছুঁয়ে ফেলেছে ব্রিটেন। অতি দ্রুত ও বিপুল পরিমাণে কোভিডের বুস্টার টিকা দেওয়ার পরে আমরা আত্মবিশ্বাসী, এবার পরিস্থিতি ঠিক হবে। আমরা প্ল্যান বি-এর নিয়মকানুন সঠিকভাবে মানতে পেরেছি, সেই কারণেই এখন প্ল্যান এ-তে ফিরে যাওয়া হবে। আগামী ২৬ জানুয়ারি শেষ হচ্ছে প্ল্যান এ-এর মেয়াদ। তারপর শুরু হবে প্ল্যান বি-এর দৈনিক জীবনযাপন।”

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান