শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও তার ভাই ইউপি সদস্য কারাগারে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফা ও তার সহোদর পারুলিয়া ইউপি সদস্য আব্দুল আলীম কারাগারে গেছেন। স্বর্ণ চোরাচালানের মামলায় জামিন নামঞ্জুর করে খুলনা মহানগর দায়রা জজ আদালত রবিবার (২৩ জুন) তাদের দুইভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা এখন খুলনা কারাগারে রয়েছেন।

খুলনার লবণচরা থানায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা এসআই প্রদীপ বৈদ্যসহ একাধিক পুলিশ কর্তা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ এপ্রিল দুপুরে মাসুম বিল্লাহ নামের একজনকে ১২ পিস স্বর্ণের বারসহ আটক করে পুলিশ। ধৃত আসামির স্বীকারোক্তিতে জানা যায়, এই স্বর্ণের মূল মালিক আল ফেরদৌস আলফা ও তার সহোদর আব্দুল আলীম। এরা সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। এছাড়া, আলফার শ্যালক আসাদুজ্জামান ওরফে মিলনও এই স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত। মিলন একই গ্রামের দাউদ আলী গাজীর ছেলে।
ওই কর্মকর্তা আরো বলেন, ধৃত মাসুমসহ চারজনের নামে থানায় স্বর্ণ চোরাচালানের মামলা হয়। মামলা নম্বর ১২। তারিখ -২০-০৪-২০২৪। এরপর দুই নম্বর আসামি আলফা ও তিন নম্বর আসামি আব্দুল আলীম মহামান্য হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন নেন। মহামান্য হাইকোর্ট তাদেরকে আট সপ্তাহের মধ্যে খুলনা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশ অনুযায়ী আলফা ও আলিম রবিবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, পুলিশ সিডিএমএস পর্যালোচনা করে দেখেছেন, খুলনায় স্বর্ণ চোরাচালানের মামলা ছাড়াও আল ফেরদৌস আলফার নামে সাতক্ষীরা সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলা নম্বর ৫৮। তারিখ-৩০ ডিসেম্বর ২০১৯ ও মাদকদ্রব্যের মামলা নম্বর ৮৬। তারিখ-২৬ নভেম্বর ২০২২। আর আলফার ভাই আব্দুল আলীমের নামে সাতক্ষীরা সদর থানায় বিডিআর সদস্য হত্যা মামলাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা চলমান রয়েছে। মামলা নম্বর ৫৮। তারিখ-৩০ ডিসেম্বর ২০১৯ ও মামলা নম্বর ৪৫। তারিখ-২০ নভেম্বর ২০০৯।

সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আল ফেরদৌস আলফা হেলিকপ্টার প্রতীক নিয়ে দেবহাটা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর তার ভাই আব্দুল আলীম একই উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য। আলফা ও আলিমের বিরুদ্ধে দীর্ঘদিনের চোরাচালানের অভিযোগ রয়েছে। একাধিকবার তারা জেলও খেটেছেন বলে স্থানীয় সূত্র জানায়।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…