বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সরকারি কেজিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা কৃষি অফিসার শওকাত ওসমান, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, যুবউন্নয়ন অফিসার আহম্মেদ তাহমির, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সমবায় অফিসার মনোজিত মন্ডল, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় কর্মকর্তারা তাদের দপ্তরের চলমান কর্মকান্ড সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এছাড়া দাপ্তরিক কাজ করতে গিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিগত ৫ আগস্ট ছাত্রজনতার বিপ্লবের দেশের বিভিন্ন কাজের পদ্ধতির পরিবর্তন হচ্ছে। বর্তমান প্রধান উপদেষ্টার নির্দেশ মোতাবেক আমরা দেশকে নতুন ভাবে সাজাতে কাজ করছি। যার যার আবস্থান থেকে টেকসই লক্ষমাত্রা নিয়ে কাজ করতে হবে। গনবিপ্লবের এই সফলতা যাতে সব মানুষ ভোগ করতে পারে সেজন্য আমাদের আরো আন্তরিক হয়ে কাজ করতে হবে। তিনি উল্লেখ করে আরো বলেন, দেশের রপ্তানিজাত বিভিন্ন শিল্পের অন্যতম চিংড়ি খ্যাত। যা দক্ষিণাঞ্চল থেকে রপ্তানি হয়ে থাকে। কিন্তু কিছু ব্যক্তির কারণে এই সুনামে নষ্ট হতে বসেছে। তাই অতিদ্রæত চিংড়ি সহ খাবারে ভেজাল বা অপ দ্রব্য মেশানো ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। দেশের প্রচলিত আইন মোতাবেক এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শান্তির আওতায় আনা হবে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর