বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান

দেবহাটা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবে সাম্প্রাদায়িক সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লিটন ঘোষ বাপি’র পরিচালনায় বক্তব্য দেন উপদেষ্টা আব্দুল ওহাব, সহ-সভাপতি রাজু আহম্মেদ ও আবু হুরাইরা, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক আব্দুস সালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়েজিত বোস্তামি উজ্বল, সদস্য কবির হোসেন, এসকে ওভি, দিপঙ্কর বিশ্বাস, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার দেবহাটা ব্যুরো আবু সাঈদ, দৈনিক রানার পত্রিকার আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও উপজেলার কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির উজ্বল দৃষ্টান্ত। স্বাধীনতার চেতনার মূলে ছিল সাম্প্রদায়িক সমাজ বিনির্মাণ করা। এদেশের সব মানুষের নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। তাই কোন ভয় বা বাধাহীন ভাবে সে তার নিজ ধর্ম পালন করবে। বর্তমান উপদেষ্টা সরকার প্রধান হিন্দু ধর্মের বৃহৎ উৎসব পালনের জন্য ব্যাপক নিরাপত্তা জোরদার করেছেন। সেই সাথে শারদীয় উৎসবকে সম্মান জানিয়ে এই প্রথম সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানে ৪ দিনের ছুটি দিয়েছেন। যা সাম্প্রদায়িক সম্প্রতির সেতু বন্ধন হিসাবে কাজ করবে।

এদিকে, সপ্তমীদিনে দেবহাটা প্রেসক্লাবের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করায় সনাতন ধর্মাবলম্বীরা নেতৃবৃন্দকে সাধুবাদ জানান। সেই সাথে সনাতন সদস্যদের পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করানো হয়। পাশাপাশি উপজেলার ২১টি পূজা মন্ডপে সরেজমিনে গিয়ে নিরাপত্তা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী