বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ৮টি কলেজের সভাপতি হলেন যারা

কলারোয়া উপজেলায় মোট ৯টি কলেজ। এর মধ্যে একটি সরকারি কলেজ। বাকি আটটি বেসরকারি কলেজের সম্প্রতি গভর্নিং বডির এডহক কমিটি গঠন করা হয়েছে।
সবগুলো কলেজই স্নাতক পর্যায়ে অধিভুক্ত হওয়ায় কমিটি গঠনের এখতিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনোনীত সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্যের নামসহ পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামি ৬ মাস মেয়াদী ওই কমিটির সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠি গত কয়েক দিনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কমিটির অপর দুই সদস্য হলেন- সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠাতা অথবা প্রতিষ্ঠাতা সদস্য না থাকলে দাতা বা হিতৈষীদের মধ্যে থেকে একজন এবং অপরজন হলেন প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্য থেকে একজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মনোনীত যারা সভাপতি হয়েছেন তারা হলেন- পৌরসদরের শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন ওই প্রতিষ্ঠানেরই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মুখপাত্র রইছউদ্দিন, বঙ্গবন্ধু মহিলা কলেজের সভাপতি হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বজলুর রহমান, চন্দনপুর ইউনাইটেড কলেজের সভাপতি হয়েছেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, সোনাবাড়িয়া সোনারবাংলা ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন দুদকের পরিচালক খান মিজানুল ইসলাম সেলিম, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, খালেদা জিয়া ডিগ্রী কলেজের সভাপতি হয়েছেন ওই কলেজেরই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, কাজিরহাট কলেজের সভাপতি হয়েছেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সাইদুর রহমান, ছলিমপুরের হাজী নাছির উদ্দিন কলেজের সভাপতি হয়েছেন উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহউদ্দিন পারভেজ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা