বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচারকালে কলারোয়া সীমান্তে ৪ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৪জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৩জন নারী ও ১জন পুরুষ।

বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের আবুল মিয়ার মেয়ে লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগরের বকুলের মেয়ে পাপিয়া খাতুন (২৪)।

সাতক্ষীরা, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম জানান, ‘কলারোয়ার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা ভারতে পাচারকালে তাদের আটক করে। সেসময় দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।’

সেই মামলায় পাচারকারীরাও আসামি রয়েছেন বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক।

এদিকে, অপর এক অভিযানে ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে আসা প্রায় ৭ লাখ টাকা মূল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান