বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিল

দেবহাটা প্রেসক্লাবের ইফতার মাহফিলে বক্তরা বলেছেন, বিগত দিনগুলোর তুলনায় বর্তমান সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করতে পারছে। সাংবাদিকতা মাধ্যমে সমাজের অসংগতি উঠে আসে। তাই নতুন বাংলাদেশ গড়তে সঠিক সাংবাদিকতা প্রয়োজন। সাংবাদিকদের সমাজ ও দেশ গড়তে অনেক ভূমিকা রয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) ৭ রমজান দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তরা। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি জাকির হোসেন, দেবহাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব উপদেষ্টা আবুতালেব মোল্ল্যা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, জামায়াত উপজেলা সেক্রেটারি এএইচএম এমদাদুল হক, জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, বিআরডিবি সন্দীপ মন্ডল, এসআই সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এবাদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক রাজিব হোসেন রাজু, পারুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক হাসান সরাফি, সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন ময়না, পারুলিয়া মৎস্য কমিটির সভাপতি আব্দুল কাদের মেম্বর, সাধারন সম্পাদক জিয়াদ আলী মোড়ল মেম্বর, মৎস্যজীবী দল সাধারন সম্পাদক সাফায়েত হোসেন বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি সুমন বাবু, সাবেক সহ-সভাপতি আবু হুরায়রা ও রাজু আহমেদ, যুগ্নসম্পাদক লিটন ঘোষ বাপী ও ফরহাদ হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এম এ মামুন, সাবেক দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদস্য দীপঙ্কর বিশ্বাস, রুহুল আমিন, দৃষ্টিপাত সদর প্রতিনিদি উত্তম রায়, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েবিস্তারিত পড়ুন

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

দেবহাটায় ৩০০ বোতল ফেয়ারডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেয়ারডিল (FAIRDYL) উদ্ধারসহ মোঃ সাইদুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় জাতীয় যুব দিবস পালিত
  • দেবহাটায় ৩৪৭ বোতল ফেন্সিডিল সদৃশ মাদকসহ গ্রেপ্তার ২
  • দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • দেবহাটায় থানা পুলিশের বিশেষ অভিযানে আটক :৫
  • আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার
  • দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার