সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সুমন, অর্থ ওভি, দপ্তর মিজান নির্বাচিত

দেবহাটা প্রেসক্লাবের স্থগিত ও শুন্যপদের নির্বাচনী ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক এসকে ওভি এবং দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান বিনাপ্রতিদ্বি›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১টায় প্রেসক্লাবের সভাকক্ষে এ ফলাফল ঘোষনা করেন উপ-নির্বাচন সম্পন্ন কমিটির আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। উল্লেখ্য যে, দেবহাটা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিকী নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সুমন পারভেজ বাবু ও কবির হোসেন সমান সমান ভোট পেয়ে উক্ত পদটি স্থগিত হয়। এছাড়া দপ্তর সম্পাদক পদে মনোনয়নপত্র বিক্রি না হওয়ায় পদটি শুন্য থাকে। অপরদিকে নির্বাচিত কমিটির অর্থ সম্পাদক আরাফাত হোসেন লিটন স্বেচ্ছায় নিজের পদ থেকে অব্যহতি নিলে পদটি শুন্য হয়। পরে ২৯ জানুয়ারী সংগঠনের মাসিক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উক্ত ২টি পদের সাথে অর্থ সম্পাদক পদেও উপ-নির্বাচনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। তারই প্রেক্ষিতে নির্বাচন সম্পন্ন করতে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাবকে আহবায়ক, সাবেক সভাপতি আব্দুর রব লিটুকে যুগ্ন-আহবায়ক ও সহ-সভাপতি আধ্যাপক রাজু আহম্মেদকে সদস্য মনোনিত করে তফসিল ঘোষনা করা হয়। সেই মোতাবেক ৯ ফেব্রæয়ারী নির্বাচনের দিন ধার্য করা হয়। কিন্তু ভোট গ্রহনের পূর্বে সাংগঠনিক সম্পাদক পদে কবির হোসেন, দপ্তর সম্পাদক পদে সজল রহমান স্ব স্ব প্রার্থিতা প্রত্যাহার করেন এবং অর্থ সম্পাদক পদে এসকে ওভি একক প্রার্থি হন। এতে সাংগঠনিক সম্পাদক পদে সুমন পারভেজ বাবু, অর্থ সম্পাদক পদে এসকে ওভি এবং দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। ফলাফল ঘোষনা কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য বায়জিত বোস্তামি উজ¦ল ও রুহুল আমিন, সদস্য দিপঙ্কর বিশ^াস, সজল রহমান, আব্দুস সালাম, সহযোগী সদস্য আব্দুল আলিম মিঠু, ডাঃ মনিরুল ইসলাম, উত্তম কুমার ধাড়া সহ বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীগন।
এরআগে তুরষ্ক ও সিরিয়ার ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনিমিত ও শোক প্রকাশ করেন প্রেসক্লাব ।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জগদীশ সরকার শ্মশানের জমি-সংক্রান্তবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জগদীশ সরকারেরবিস্তারিত পড়ুন

দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সাতক্ষীরার দেবহাটায় শ্মশানের জমি দখলের অভিযোগে মানববন্ধন ও গণমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।বিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
  • দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • শিশুশ্রমমুক্ত উপজেলা গড়তে দেবহাটায় সমঝোতা স্মারক
  • দেবহাটায় আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন