রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধিতে ২দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাদিপুরে (১৮ ও ১৯ এপ্রিল) তারিখে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। যা জার্মান কোঅপারেশন ও ডিএএইচ-এর সহায়তায় ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডি) নেতৃবৃন্দের জন্য এ আয়োজন করে। অনুষ্ঠিত প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল ওপিডি সমূহের টেকসই সক্ষমতা বৃদ্ধি করা। এতে ১২টি ওপিডি থেকে মোট ২০ জন প্রতিনিধি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রথম দিনে উদ্বোধনী বক্তব্যের পাশাপাশি রিসোর্স ম্যাপিং ও স্টেকহোল্ডার প্রক্রিয়া বিষয়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। পুরো প্রশিক্ষণটি তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পদ্ধতিতে পরিচালিত হয়, যার সেশন পরিচালনা করেন ডিআরআরএ-এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন ডিআরআরএ-এর ম্যানেজার তরুণ কুমার সরদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বাল্যবিবাহকে লালকার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক প্রদান

‘আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, করলে সঞ্চয় ২০০ টাকা, সরকারবিস্তারিত পড়ুন

ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাচ্ছে দেবহাটার সখিপুর ফাজিল মাদ্রাসা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সখিপুর ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাটি এক সময়বিস্তারিত পড়ুন

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মুলহোতা গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মুলহোতা আছাফুরবিস্তারিত পড়ুন

  • দেবহাটা চরশ্রীপুরে দুজনকে চিকিৎসা সহায়তা ও গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ
  • ১১৯ শিশু ফিরল বিদ্যালয়ে, শিশুশ্রমমুক্ত ঘোষণা দেবহাটা উপজেলা
  • দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়
  • দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ
  • দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান