দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত


সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চারকুনি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশগ্রহণ করেন।
সমাবেশে পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি ও মাদক নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শিক্ষা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তরুণদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম এমদাদুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পারুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সোলায়মান হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জিয়াউর রহমান জিয়া এবং নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বাশার।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক অবক্ষয় রোধ এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, সমাজ ও সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বক্তারা আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলার রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর উদ্যোগে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালবিস্তারিত পড়ুন

সুন্দরবন, নদী ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সাতক্ষীরা, পরিবেশ রক্ষায় বাড়ছে উদ্বেগ
প্রকৃতির অপার সৌন্দর্য, বিস্তীর্ণ সবুজ বনভূমি, নদ-নদী, খাল-বিল, জলাভূমি, কৃষিজমি এবং নানাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সমাবেশ
সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে এক কমিউনিটিবিস্তারিত পড়ুন


