বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় ট্রান্সফরমার, মালামাল সহ ২ চোর গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর থেকে ট্রান্সফরমারের মালামাল চুরি করে পালানোর সময় পুলিশের হাতে ২ চোর গ্রেফতার হয়েছে। রবিবার রাতে থানা পুলিশের নিয়মিত টহলের সময় সন্ধেহজনক ২ ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ট্রান্সফরমারের মামলা উদ্ধার করে এবং তাদেরকে গ্রেফতার করে।

আটককৃতরা হলেন কালিগঞ্জ উপজেলার ব্রজপাটুলিয়া গ্রামের নওশাদ আলীর ছেলে নুরুজ্জামান মিস্ত্রি (৩৬) এবং নলতার সেহারা গ্রামের শোকর আলী গাজীর রুস্তম আলী গাজী (২৫)।

এঘটনায় দেবহাটা উপজেলা সাব-জোনালের এজিএম জহুরুল ইসলাম বাদি হয়ে দেবহাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজিএম জানান, সখিপুরের কামটা এলাকার ইট ভাটা দক্ষিণ পাশে জনৈক মোহাম্মদ আলীর ধান ক্ষেতের মাঝে বৈদ্যুতিক খুঁটিতে দুটি ৫ কেভিএ ট্রান্সফরমার রয়েছে।

রবিবার রাতের আধারে চোররা ট্রান্সফরমার ভিতরে থাকা কয়েল সহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে কৃষক মোহাম্মদ আলী ও শহিদুল ইসলাম ধান ক্ষেতে সেচ দিতে গিয়ে দেখেন আসে পাশের খুঁটিতে বিদ্যুৎ থাকলেও তাদের মিটারে সংযোগ বন্ধ। পরে তারা দেখতে পায় ট্রান্সফরমার খোলা।

তখন ওই দুই কৃষক অফিসে জানান। তৎক্ষনিক ঘটনাসস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে জানতে পারি কামটা টু গাজীরহাটগামী রাস্তার পাশ থেকে আরো একটি ট্রান্সফরমারের কয়েল চুরি হয়ে গেছে।

পরে বিষয়টি নিয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করতে গেলে জানতে পারি ওই রাতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। চুরি হয়ে যাওয়া ট্রান্সফরমার দুটির মূল্য অনুমানিক ৮৫ হাজার ৪০২ টাকা। থানায় উদ্ধার হওয়া মালামাল চুরি হওয়া ট্রান্সফরমারের সানাক্ত হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন জানান, ট্রান্সফরমারের মালামাল চুরি করে পালানোর সময় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি সংক্রান্ত বিষয়ে তাদের নিয়ে অভিযান চলছে।

তিনি আরো জানান, কিছুদিন পূর্বে এলাকায় বেশ কিছু চুরির ঘটনা ঘটে। পুলিশের অভিযানে একের পর এক চোর আটক হচ্ছে। পর্যক্রমে সে সব ঘটনার রহস্য উন্মোচন ও চুরিকৃত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী