শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় নোঙ্গর ফাউন্ডেশনের সম্প্রীতি সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নোঙ্গর ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ আগস্ট) বিকাল ৫টায় নাংলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মহিববুল্লাহ, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, স্থানীয় ইমাম আবু হাসান প্রমুখ। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, মনিরুল ইসলাম, রাহেলা খাতুন লিলি, ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মুকুল হোসেন, আছানউল্লাহ, রায়হান হোসেন, সাব্বির হোসেন।

শামিম হোসেন, মারুফ বিল্লাহ সহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ। এসময় বক্তরা বলেন সংঘাত নয়, শান্তি চাই। সবাই নিজ নিজ স্থান থেকে সবাইকে ক্ষমা করে দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। কোন অমুসলিম ভায়ের বাড়িঘর, ধর্মীয় উপসানায়ে হামলা ভাংচুর নয়।

সম্প্রীতি স্থাপন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অপরাজনীতি বা হিংসামূলক কর্মকান্ড পরিহার করতে হবে। সাবাইকে ক্ষমা করে দিয়ে নজির স্থাপন করতে পারলে আগামীর বাংলাদেশ আরো সুন্দর হবে। ক্ষমতা স্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার না করে সঠিক ভাবে কাজ করতে হবে।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ