শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় পরীক্ষা কমিটির সভা: বন্ধ হচ্ছে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠের সার্কাস

দেবহাটা প্রতিনিধি: অবশেষে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী থেকে দেবহাটার পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে আয়োজিত সার্কাস বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে অনুষ্ঠিত হবে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি।

এদিকে এই পরীক্ষার আগে জেলা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে সার্কাসের আয়োজন করে একটি চক্র। আর নামমাত্র সার্কাসের আয়োজন সেখানে অসামাজিক নাচ ও জুয়ার আসর বসানোর চেষ্টাও করে আয়োজকরা। বিষয়টি নিয়ে একাধীক গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় সেখানে অসামাজিক নাচ বন্ধ করে ও জুয়ার আসর বসানোর সুযোগ দেয়নি প্রশাসন।

তারপরেও পরীক্ষার পূর্ব সময়ে উচ্চ শব্দে মাইক বাজিয়ে বিপাকে ফেলা হয় এসএসসি পরীক্ষীদের। এতে অন্তিম মুর্হ‚তে প্রস্তুতি নিয়ে বিপাকে শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষার কথা মাথায় রেখে অবশেষে ১৩ ফেব্রুয়ারী থেকে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠের সার্কাস সম্পূর্ণ ভাবে বন্ধ করা হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভায় সুন্দর ও সুষ্ঠ ভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে প্রশাসন। এছাড়া পরীক্ষাকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সেই সাথে কোন নকল বা শিক্ষার্থী সাজিয়ে কাউকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে না।

বোর্ডের নির্দেশ মোতাবেক সকল নিয়ম পালনে প্রশাসন কাজ করবে। এবছর উপজেলার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন কেন্দ্রে ৩৮৬ জন, পারুলিয়ার এসএস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬২ জন, হাদিপুর আহছানীয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫২ জন এবং ২টি ভেনু কেন্দ্রে ৫৩ জন অংশ গ্রহন করবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান