শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় রাইট টু গ্রো প্রকল্পের ইন্টারফেইস সভা

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সচিব গোলাম রব্বানী ও খালিদ হোসেন।
ইন্টারফেইস সভার উদ্দেশ্য বর্ননা দেন সিভিএ ওয়ার্কিং গ্রæপের আবুল কাসেম কাজল, মনিটরিং স্ট্যন্ডার্ড বিষয়ে সিভিএ ওয়ার্কিং গ্রæপের ফিরোজ শাহ আলম, আমিনা খাতুন, মনিরুল ইসলাম, সুমাইয়া পারভীন রিজমা, শরিফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিভিএ ওয়ার্কিং গ্রæপের সভাপতি সালাউদ্দীন আহম্মেদ ও সাধারণ সম্পাদক এবং দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার সহ সিভিএ গ্রæপের ৩টি ইউনিয়নের সদস্যরা।
সভায় সুপারিশ করা হয় যে, স্থানীয় পর্যায়ে পুষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউনিয়ন পরিষদের বাজেটে আলাদা ভাবে পুষ্টি খাত বা উপখাত সৃষ্টি করে বরাদ্দ দেওয়া প্রয়োজন। ইউনিয়ন পরিষদের বাজেটে অর্থ বরাদ্দ থাকলে তা পুষ্টি সেবা কার্যক্রমের উপকরণের সরবরাহ বাড়াতে সহায়ক হবে মেধাবী জাতি গঠনে সরকারে অগ্রাধিকার ভিক্তিক প্রাচেষ্টা আরো একধাপ এগিয়ে যাবে। ইউনিয়ন পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটি প্রয়োজন, যারা ইউনিয়ন পর্যায়ে পুষ্টি পরিকল্পনা ও বাজেট প্রনয়ণে ভ‚মিকা রাখবে। স্থানীয় সুশীল সমাজের/সিভিল সোসাইটি অর্গানাইজেসনের (সিভিএ) প্রতিনিধিদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করলে পুষ্টি পরিকল্পনা ও বাজেট প্রনয়ণে তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। স্থানীয় সুশীল সমাজ সিভিল সোসাইটি অর্গানাইজেসনের (সিবিএ) প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তাদের পুষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে, যাতে তাঁরা উঠান বৈঠকে কিংবা বাড়ি পরিদর্শনের মাধ্যমে পুষ্টি পরামর্শ ও সেবা প্রদান করতে সক্ষম হতে পারে। স্থানীয় উদ্যোক্তাদের ওয়াশ, পুষ্টি সংশ্লিষ্ট পণ্য ও সেবা জনগণের হাতের নাগালে ও সাশ্রয়ীমূল্যে বিক্রি করতে উৎসাহিত করতে হবে, যাতে স্থানীয় জনগণের ওয়াশ ও পুষ্টি পণ্য ও সেবা পাওয়া সহজ হবে বলে জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ