দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের টিম” এর বর্ষপূর্তি অনুষ্ঠান


দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় আমাদের টিম মানবিক পরিবারের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনটি উপলক্ষে উপজেলার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের সভা কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি এইচ এম মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যার জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য আগজর আলী, উন্নয়ন কর্মী রাসেল আহম্মেদ।
বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল ওহাব, আজিজপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ শাহ আলম, সংগঠনের পরিচালক শেখ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শিশু বিষয়ক সম্পাদক হালিমাতুস সাদিয়া প্রমুখ।
পরে বর্ষপূর্তি পালন উপলক্ষে কেক কাটা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের পক্ষে রিফাতুল ইসলাম।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন


