শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার গাজীরহাটে ফের সক্রিয় মাদক সেবীরা!

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজার এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে মাদকাসক্ত ও মাদক কারবারিরা।

দীর্ঘদিন ধরে পুলিশের কঠোর অবস্থানের কারনে গাজীরহাট সহ আশপাশের এলাকায় মাদক অনেকটা নিয়ন্ত্রনে থাকলেও সম্প্রতি আবারো এসব এলাকায় মাদক কারবারি ও মাদকাসক্তদের উৎপাত বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দারা জানায়, গাজীরহাট বাজার ও পাশ্ববর্তী ঋষি পল্লীতে প্রতিনিয়ত মদ, গাজা, ফেন্সিডিল ও ইয়াবা বেচাকেনা করছে একাধিক মাদক ব্যবসায়ী। তাছাড়া বন্ধ থাকা একটি চিংড়ী সরবরাহকারী প্রতিষ্ঠানটির পরিত্যক্ত ভবন ও তার আশেপাশে নিয়মিত মাদকের আসর বসাচ্ছে এলাকার চিহ্নিত মাদক সেবীরা।

স্থানীয়রা আরো জানান, জগন্নাথপুর গ্রামের এক যুবক রীতিমতো ওই এলাকায় উৎপাত শুরু করেছে। গাজীরহাট বাজারে চায়ের দোকানের আড়ালে মাদক সেবন ও স্থানীয় যুবকদের কাছে মাদক সরবরাহেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতোপূর্বে ২০১৬ সালে মাদক সেবনকালে গ্রেপ্তারও হয়েছিল সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাও রয়েছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা যুবকেরাও মাদকের আগ্রাসনে ক্রমশ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে বলেও জানান স্থানীয়রা।

তাই গাজীরহাট এলাকায় মাদক নিয়ন্ত্রনে অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচারও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময়

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

দেবহাটায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনার ঝড়!

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা চলমান মাদকের প্রভাব বিস্তার, চোরাচালানী বন্ধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • দেবহাটায় মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সংবর্ধনা অনুষ্ঠান
  • দেবহাটায় বসুখালী খাল পুনঃখননের উদ্বোধন
  • দেবহাটায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৬ আসামী আটক
  • দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি দেবহাটার সজল
  • ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল
  • দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
  • দেবহাটায় অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ ও জরিমানা