শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটার নারী নির্যাতনকারী সাহেব আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চারকুনিয়ায় একাধিক বিবাহ, নারী নির্যাতন ও গ্রামবাসীর সাথে অশোভনীয় আচারণে ক্ষিপ্ত নাছিরউদ্দীন ওরফে সাহেব আলীর শাস্তির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে চারকুনিয়া বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। অভিযুক্ত নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী পারুলিয়া ইউনিয়নের চারকুনিয়া এলাকার রশিদ গাইনের ছেলে।

মানববন্ধনে এলাকাবাসী জানান, নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী একজন নারী লোভী। সে বিভিন্ন মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে এ পর্যন্ত ৯ টি বিবাহ করেছে। একটি বিবাহের পর সে স্ত্রীর সাথে কয়েকমাস ভালভাবে সংসার করে সে। তারপর কয়েক মাসের মধ্যে যৌতুকের দাবি ও খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে অমানুষিক ভাবে নির্যাতন করতে থাকে। পরে নির্যাতন সহ্য করতে না পেরে হাসপাতালে কিংবা বাপের বাড়িতে গেলেই ঐ স্ত্রী অনুমাতি ছাড়া আবারো বিবাহ করে নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী। এভাবেই চলতে থাকে তার ৯টি বিবাহের ঘটনা। গেল কয়েকদিন পূর্বে ৯নং স্ত্রীর দেড় মাসের গর্ভাবস্থায় সন্তান নষ্ট করে সে। একই সাথে ঘরে আটকে অমানুষিক ভাবে নির্যাতন করার এক পর্যায়ে লোহার সাবোল দিয়ে মারপিট করে হাতের বাহু ভেঙ্গে দেয় এই পাষান্ড সাহেব আলী। সাহেব আলীর ৮নং স্ত্রী জানান, সে ইজিবাইক চালক। সে প্রতিদিন ইজিবাইক চালানোর পাশাপাশি বিভিন্ন এলাকার অসহায় মহিলাদের টার্গেট করে বিবাহ করে নির্যাতন করে। স্ত্রী ও তার বাপের বাড়ির লোকেরা এত গরিব ও অসহয় যে, তার নির্যাতনে কেউ প্রতিবাদ করতে পারে না।

তিনি আরো জানান, ইতিপূর্বে আমি অন্য ঘরে স্বামী-সন্তান নিয়ে সংসার করছিলাম। কিন্তু সাহেব আলী আমাকে ফুসলিয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে সেখান থেকে তালাক প্রদান করিয়ে বিবাহ করে। আমি পূর্বের ঘরের সন্তান নিয়ে সাহেব আলীর সংসার করতে থাকি। কিন্তু তার অমানুষিক নির্যাতনে অসুস্থ হয়ে বাপের বাড়িতে চয়ে যাই। কয়েকদিন পর সুস্থ হয়ে স্বামীর বাড়িতে এসে দেখি নতুন বউ সংসার করছে। বর্তমানে আমি দুই কুল হারিয়ে মানবেতর জীবন পার করছি। এঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা ও ভবিষ্যতে এমন ঘটনা না ঘটনাতে পারে তার বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী একাধিক স্ত্রীরা। এছাড়া তার ৯ তম স্ত্রী হাসতাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

দেবহাটা জমি নিয়ে বিরোধ ন্যায়বিচার চান জমির মালিক আব্দুস সামাদ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করেবিস্তারিত পড়ুন

দেবহাটায় সোনালু বাগান উদ্বোধন করলেন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার দেবহাটায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগেবিস্তারিত পড়ুন

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতেরবিস্তারিত পড়ুন

  • দেবহাটার পারুলিয়ায় ব্যাংকের সাইনবোর্ড টাঙিয়ে গোরস্থান ও মাদ্রাসার জায়গা দখলের চেষ্টা
  • দেবহাটায় মাইক্রো ওয়াটারশেড টেকসইকরণ বিষয়ক কর্মশালা
  • দেবহাটায় শ্মশানের জমি বিরোধে সংবাদ সম্মেলন, শিক্ষকের নিরপেক্ষ তদন্তের দাবি
  • দেবহাটার সুবর্ণাবাদ সরকারি প্রাইমারি স্কুলে অনিয়মের তদন্তে সত্যতা, জগদীশ সরকারকে দায়িত্ব থেকে অব্যহতি
  • দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
  • দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান
  • দেবহাটায় অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ
  • দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন