রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবসের আলোচনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক দেশ, এক জাতি হয়ে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, কলারোয়া ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, স্বেচ্ছাসেবক দলের মুছা কালিমুল্লাহ, যুবদলের আশরাফুজ্জামান বাবু, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোশতাক আহমেদ। আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, আহবায়ক কমিটির সদস্য প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, আতাউর রহমান, আসাদুজ্জামান আসাদ, বিএম আফজাল হোসেন পলাশ, কাজী সিরাজ, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক, আবু রায়হান মিকাঈল, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে একাত্তরের শহীদ ও গত জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র- জনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের স্মরণে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত