বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের উন্নয়নের মূলে আওয়ামী লীগ- প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হেলাল উদ্দিন, মনিরামপুর : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের মূলে রয়েছে আওয়ামীলীগ। সরকার মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন ভাতার কার্ড, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজের নির্মাণরাসহ তাদের মৌলিক চাহিদা পূরন করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যর আরো পরিবর্তন হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।

প্রতিমন্ত্রী বুধবার (২৩ আগস্ট) বিকালে মণিরামপুর উপজেলা গোপালপুর স্কুল এন্ড কলেজের হলরুমে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, জনগন এখন বুঝতে পেরেছে স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামাত চক্র ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে। আর আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেছেন।

আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই জাতির পিতা ও আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে। জনগণই আওয়ামীলীগের মূল শক্তি। ২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসন, অত্যাচার নির্যাতন ও দমন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং ২০০৭ থেকে ২০০৮ অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ আওয়ামী লীগ। গত সাড়ে ১৪ বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন অগ্রগতি অর্জন করেছি। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। এই সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

যুবলীগ নেতা বাবলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম সরদার, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হয়রত আলী, আওয়ামীলীগ নেতা মাষ্টার জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইদ্রিস আলী, বাপ্পীসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি