শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের উন্নয়নের মূলে আওয়ামী লীগ: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের মূলে রয়েছে আওয়ামীলীগ। সরকার মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন ভাতার কার্ড, বিদ্যুৎ, রাস্তাঘাট, স্কুল-কলেজের নির্মাণরাসহ তাদের মৌলিক চাহিদা পূরন করে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার আবার ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যর আরো পরিবর্তন হবে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে।

প্রতিমন্ত্রী বুধবার (২৩ আগস্ট) বিকালে মণিরামপুর উপজেলা গোপালপুর স্কুল এন্ড কলেজের হলরুমে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, জনগন এখন বুঝতে পেরেছে স্বাধীনতার চেতনাবিরোধী বিএনপি-জামাত চক্র ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে। আর আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আগামীর উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারও করেছেন।

তিনি বলেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই জাতির পিতা ও আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে। জনগণই আওয়ামীলীগের মূল শক্তি। ২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসন, অত্যাচার নির্যাতন ও দমন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং ২০০৭ থেকে ২০০৮ অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ আওয়ামী লীগ। গত সাড়ে ১৪ বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন অগ্রগতি অর্জন করেছি। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে। এই সময়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

যুবলীগ নেতা বাবলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরদার, খানপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি হয়রত আলী, আওয়ামীলীগ নেতা মাষ্টার জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা ইদ্রিস আলী, বাপ্পীসহ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন অসঙ্গতি, দুর্নীতি, অনিয়ম এবং মানুষের সুখ-দুঃখের খবর তুলেবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান
  • পরীক্ষার্থী ও পথচারীদের ঠান্ডা শরবত খাওয়ালো রাজগঞ্জ হাইস্কুল শিক্ষার্থীরা
  • আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃ*ত্যু
  • মনিরামপুরে ধান ঝাড়া মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
  • মনিরামপুরের ১৩ ইউনিয়নে জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা
  • মনোহরপুরে মটরভ্যান চুরি : দিশেহারা রসুল মোল্লা