শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৩ হাজার টাকা। বাজারে এই নতুন দাম কার্যকর হবে শুক্রবার (২৪ জুলাই) থেকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।

সংগঠনটির তথ্যমতে, দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সবোর্চ্চ দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে এই দাম নির্ধারণের কথা জানিয়েছে বাজুস।
নতুন মূল্যে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ৭৮৩ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ৬৯ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬০ হাজার ৮৮৬ টাকা আর প্রতিভরি সনাতন স্বর্ণের দাম পড়বে ৫০ হাজার ৫৬৩ টাকা।

তবে, রুপার দামের কোনো পরিবর্তন হয়নি। প্রতিভরি রুপার দাম ৯৩৩ টাকা।

এর আগে সব‌শেষ ২৩ জুন প্রতিভরি স্বর্ণে দাম ৫ হাজার ৭১৫ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করে বাজুস। সেসময় প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫৭ হাজার ৯৭০ টাকা আর প্রতিভরি সনাতন স্বর্ণের দাম ধরা হয় ৪৭ হাজার ৬৪৭ টাকা। এর আগে ২৮ মে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬৪ হাজার ১৫২ টাকা, ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ এবং ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয় ৫৬ হাজার ৮০৪ টাকা। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৪৪ হাজার ৩২ টাকা।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়