শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দৈনিক আজকের সাতক্ষীরা’র সম্পাদক মহসিন হোসেন বাবলু আর নেই

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও বিভিন্ন সংগঠনের নেতৃত্বদানকারী মহসিন হোসেন বাবলু করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।

রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১ টা ২০ মিনিটে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার আটপুকুরের উত্তরপাশে অবস্থিত নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।

এ ছাড়াও তার স্ত্রীও করোনায় অসুস্থ আছেন বলে জানা গেছে।

মহসিন হোসেন বাবলুর মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন তার ভাই ডা.শাহ আলম ও সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান।

সাংবাদিক ও সম্পাদক মহসিন হোসেন বাবলুর অকাল মৃত্যুতে কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

প্রেসক্লাবের সচিব মাহবুবর রহমান জানিয়েছেন, গত রাত ৮ টার দিকে তার সাথে মহসিন হোসেন বাবলুর মোবাইল ফোনে কথা হয়েছিল। এ সময় তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছিলেন।

জানা গেছে, মহসিন হোসেন বাবলুর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেন (১৭) হত্যার রহস্য উদঘাটনবিস্তারিত পড়ুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিভিন্ন অপরাধের ঘটনায় দায়ের হওয়া বিচারাধীন মামলাগুলোরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জে সঞ্জিব সরকার (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা