শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দোর গোড়ায় উন্নত চিকিৎসা, শার্শার রুদ্রপুরের অজ পাড়া গাঁয়

অজ পাড়া গাঁ শার্শার রুদ্রপুর। ভারত সীমান্তবর্তী গ্রাম। অনুন্নত যোগাযোগ ব্যাবস্থা। জটিল রোগে একমাত্র ভরসা যশোর শহরের ক্লিনিকগুলো। তাতে অনেক রাস্তা। যাতায়াত খরচ। সময় নষ্ট। শারীরিক কষ্ট ইত্যাদি ইত্যাদি। ডাক্তারের ফি ৫০০/-। তাও অগ্রীম।

এ ক্ষেত্রে আশার আলো জ্বালিয়েছেন ডাক্তার মেহেদী হাসান। শিশু ও গাইনি রোগে অভিজ্ঞ। গ্রামের ছেলে। তাই গ্রামবাসির সেবা আগে। যা ছিলো কল্পনার বাইরে। এলাকার স্বার্থে র নিয়মিত রোগী দেখছেন শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা, রবিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা।

রোগীরা বাড়ী বসেই উন্নত মানের সেবা পাচ্ছেন। পয়সার সাশ্রয় হচ্ছে। ফি নাম মাত্র। গরীব রোগীর জন্য ফ্রী। আলট্রাস্নো, ইসিজি এখানেই করছেন।

স্থানীয় ও রোগীরা জানালেন, ‘ডাক্তার মেহেদী হাসান মাদা মনের ছেলে। অহংকার নেই। ছোট ছোট কথা বলেন। মনের মত করে রোগী দেখেন, ব্যবস্থাপত্র দেন। সৌভাগ্য আমাদের গ্রামের মানুষের। দূরের রোগীও দ্যাখেন।
১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে, ১৪ জন রোগী দেখেছেন, ৩ জন ফ্রী। আল্ট্রাস্নো করেছেন ১টা।’

তারা আরো জানান, ‘সবে দু’দিন ধরে রোগী দেখা শুরু করেছেন। ইতোমধ্যে রোগীর সংখা দিন দিন বাড়ছে। সাইকেল চড়েও দুর দুরান্ত থেকেও রোগী আসছেন। শারীরিক কষ্ট হলেও খরচ হচ্ছে না। অন্য সময় কলারোয়া, বাগআঁচড়া, সাতক্ষীরা অথবা যশোর যেতে হতো রোগীদের। এখন রুদ্রপুর বাজারে মা মেডিকেলে উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন সাধারণ মানুষ। আরকি চাই।
তাই গ্রামের ছেলে হয়ে আশার আলো জ্বালিয়েছেন ডাক্তার মেহেদী হাসান। সকলেই দোয়া করি তার জন্য। ঘরে বসেই চিকিৎসা সেবা নিন, সুস্থ্য থাকুন। এই প্রত্যাশা রইলো।’

একই রকম সংবাদ সমূহ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ