মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মিরপুরে ফের সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে সকাল থেকেই সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এ সময় তারা বিভিন্ন গার্মেন্টস ও যাত্রীবাহী বাসের ওপর হামলা চালায়।

রোববার সকাল ৮টার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নম্বরের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট) রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রোববার সকাল ৯টার পর মিরপুরের আশপাশের গার্মেন্টস শ্রমিকরা দলে দলে আন্দোলনে যোগ দিচ্ছে। মিরপুর-১০ থেকে ১৩, ১৪ ও কচুক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে গতকাল শনিবার দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রমিকরা একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তেল, চিনি, ডালসহ বিভিন্ন জিনিসের দাম বাড়লেও তাদের বেতন বাড়েনি। তাদের দাবি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে তাদের বেতন বাড়াতে হবে।

পল্লবী থানার এসি (পেট্রল) মাহবুব বলেন, রোববার সকাল ৮টার পর শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। আমি ঘটনাস্থলে রয়েছি।

এদিকে সকাল ১০টার দিকে মিরপুর ১০ নাম্বার থেকে কয়েকশ শ্রমিক মিরপুর ৭ নাম্বার (পূরবী) এলাকার ক্লেমন গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টসে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় উত্তেজিত শ্রমিকরা পূরবী সিনেমা হলের সামনের এলাকায় দুটি বাস ভাঙচুর করে।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতীয় বেতনস্কেল অনুমোদন : কোন গ্রেডের বেতন কত বাড়ছে

জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতনস্কেলে অধিকাংশ গ্রেডে প্রারম্ভিক মূলবিস্তারিত পড়ুন

শাহজালালে সড়ক দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীরবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি
  • সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত
  • বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিপরিষদে আলোচনা
  • চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
  • পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকাশ
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • নতুন দায়িত্বে হুমায়ুন কবির
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ