বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ম নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে বহিষ্কার

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রাণীবিদ্যা বিভাগের (২০১৭-১৮) শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদ জবি শাখার দফতর সম্পাদক তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী তিথি সরকারকে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার করা হলেিা।

আদেশে বলা হয়, তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা লিখিতভাবে আগামী ১০ কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রার দফতর বরাবর জানানোর জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিথি সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য করে আসছেন। এর প্রেক্ষিতে গত ২৪ অক্টোবর ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে তিথি সরকারকে ৭২ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রসংগঠন মিলে বিক্ষোভ মিছিল করে।

এই দাবির ৭২ ঘণ্টা পূর্বেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে।

একই রকম সংবাদ সমূহ

অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জনবিস্তারিত পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

দেশ ও বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা দানে বিশেষবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক

।।মোস্তাফিজুর রহমান উজ্জল।। ICT কোচিং সেন্টার সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়
  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি