শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত পোড়ালেন গ্রামবাসীরা

ধর্ষণে অভিযুক্ত দুই যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গুমলায়।

পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্তের মধ্যে সুনীল ওঁরাও নামে এক জনের মৃত্যু হয়েছে। অন্য অভিযুক্ত আশিস কুমার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। স্থানীয় সূত্রে খবর, মায়ের সঙ্গে একটি কাজে বেরিয়েছিলেন এক যুবতী। তাঁদের পথ আটকান সুনীল এবং আশিস দুই যুবক। তার পর যুবতীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এই খবর পাওয়া মাত্রই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। বুধবার রাতে ঐ দুই অভিযুক্তকে বাইকসমেত পাকড়াও করেন গ্রামবাসীরা। তাঁদের বেধড়ক মারধরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় তাদের গায়ে। দুই যুবককে জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, এই খবর পৌঁছায় স্থানীয় থানায়। পুলিশের একটি দল ঘটনাস্থলে যখন পৌঁছায় ততক্ষণে এক অভিযুক্তের পুরো শরীর জ্বলে গিয়েছিল। অন্য জনকে কোনও রকমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর শরীরের বেশির ভাগ অংশই ঝলসে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

ভারতে শিশু ধর্ষণের প্রধান অভিযুক্ত এনকাউন্টারে নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বারুইপুর শহরতলিতে এগারো বছর বয়সী এক শিশুকে দলবদ্ধবিস্তারিত পড়ুন

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

বাংলাদেশিদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। দীর্ঘ দুই বছরের অপেক্ষারবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • বাংলাদেশ সীমান্তে একাধিক আধুনিক স্থলবন্দর করবে ভারত
  • মৌলিক অধিকার লঙ্ঘন করে বাঙালি মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত
  • বাংলাদেশ সীমান্তে এলাকার জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখবে ভারত
  • ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন
  • ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • দিল্লির বৈঠক থেকে শান্তির বার্তা, একসঙ্গে কাজ করার অঙ্গীকার
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী