সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ধুলিহরে সাংবাদিক ও সুধীজনদের নিয়ে ব্যতিক্রম আয়োজনে চড়ুইভাতি

মেহেদী হাসান শিমুল:- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের নিয়ে চড়ুই ভাতির অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়েছে।

স্থানীয় সাংবাদিকদের আয়োজনে শনিবার (১১ ই নভেম্বর) ,বেলা ১২ টার সময় থেকে সন্ধ্যা পর্যন্ত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আনিছুর রহিম প্রতিষ্ঠিত ধুলিহর জাহানাবাজ এলাকায় বিনোদন বাংলো বাড়িতে পুরানো স্মৃতি কে ধরে রাখতে অনুষ্ঠানে কলাপাতা ও চটে বসে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বঙ্গবন্ধ পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, ধুলিহর – ব্রহ্মরাজপুর (ডি,বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, জাপা নেতা জাহাঙ্গীর কবির , দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস,এম শহিদুল ইসলাম, সহকারী সম্পাদক ( সাহিত্য) কবি সৌহার্দ্য সিরাজ, সহকারী সম্পাদক সাখাওয়াত উল্যাহ, সমাজ সেবক ওবিশিষ্ট চিকিৎসক বলরাম বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোজাম্মেল হক, বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হাকিম, দৈনিক সাতক্ষীরা সকালের মফস্বল বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু,দৈনিক পত্রদূতের অনলাইন ইনচার্জ আসাদুজ্জামান সরদার, আল মামুন সম্রাট ,আবু সাঈদ, বি,ডি,এফ প্রেস ক্লাবের সহ সভাপতি আরশাদ আলী, সাবেক সভাপতি শাহাদাত হোসেন বাবু, দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি জিএম আমিনুল হক, সাংবাদিক আব্দুল মাজেদ, শামীম রেজা, শরিফুল ইসলাম রানা, মেহেদী হাসান শিমুল, ইমরান হোসেন সহ অনেকে ।

বৃক্ষ শোভিত বাংলোয় গান, অভিনয়, স্মৃতিচারন , আবৃত্তিসহ নানা আয়োজনে মুখরিত ছিল হেমন্ত বিকেল।চড়ুইভাতি অনুষ্ঠানের ব্যতিক্রম আয়োজন করার জন্য আয়োজক কমিটির নির্দেশনাকারী সাংবাদিক ও শিক্ষক এসএম শহিদুল ইসলাম জানান আশি ও নব্বই দশকের বিয়ে-শাদী বা যে কোন খাওয়ার অনুষ্ঠানে কলাপাতা পরিচালন ছিল চোখে দেখার মত। বর্তমানে সেটা হারিয়ে যাচ্ছে নতুন প্রজন্মকে পুরাতন ঐতিহ্য স্মৃতি ধারণ করতে আমাদের এই ভিন্ন আয়োজন কলার পাতা পরিবেশবান্ধব ।

একই রকম সংবাদ সমূহ

পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকখাতে অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগবিস্তারিত পড়ুন

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের

পোশাকশিল্পে অস্থিরতা, বিভিন্ন স্থানে ভাঙচুর ও শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেনবিস্তারিত পড়ুন

পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা

শ্রমিকদের বেতন-ভাতা ও মজুরির দাবিকে হাতিয়ার বানিয়ে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর বিশৃঙ্খলা সৃষ্টিরবিস্তারিত পড়ুন

  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০