শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে জমি জালিয়াত চক্রের ২ সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ জাল সরঞ্জাম উদ্ধার

নড়াইলের কালিয়া উপজেলায় অভিযান চালিয়ে জমি জালিয়াত চক্রের দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

আটকরা হলেন কালিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের রামনগর গ্রামের মো. ফুলমিয়া শেখ ও উপজেলার মাধবপাশা গ্রামের মো. মহসিন শেখ।

শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জহুরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক হয়।

এ সময় জালিয়াতচক্রের হোতা ফুল মিয়া শেখের বিছানার নিচ থেকে বিপুল পরিমাণ জাল দলিল, ডি সিআর বই, পর্চা বই, খতিয়ান, দাখিলা সহ জেলার বিভিন্ন অফিসের স্টাম্প ও সিলসহ জালিয়াতির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আভিযানিক দলের প্রধান জহুরুল ইসলাম বলেন, উপজেলার মাধবপাশা গ্রামের মহসিন শেখ নামে এক ব্যক্তি আমার অফিসে নামজারির জন্য বুধবার জাল দলিল নিয়ে আসে। দলিল দেখে আমার সন্দেহ হলে বিষয়টি উপজেলা সাব রেজিস্ট্রার অফিসের মাধ্যমে যাচাই-বাছাই শেষে মূল হোতা ফুলমিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জালিয়াতির অন্যান্য উপকরণ উদ্ধার করে তাদেরকে আটক করা হয়। এরপর শুক্রবার রাতে তাদেরকে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ