রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভ্যানচুরির জন্য ভ্যানচালকে হত্যা

নড়াইল সদর উপজেলায় দেলবার গাজী (৫৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের খলিশাখালী আটঘরা শ্মশানের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আসমত আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। দেলবার গাজী নড়াইল সদর উপজেলার মধুরগাতি গ্রামের শুকুর গাজীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই আসমত আলী জানান, দেলবার গাজী গত সোমবার বিকেলে তার নিজস্ব ভ্যান নিয়ে বের হন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায়
পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা আটঘড়া শ্মশানের পাশে দেলবার গাজীর মরদেহ পড়ে
থাকতে দেখে বিছালি ক্যাম্প পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তার লাশ উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, লাশের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান চুরির উদ্দেশে দিলবর গাজীকে হত্যা করা হয়েছে। তার চুরি হওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী