রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মাদক সেবন, জুয়া খেলার অপরাধে নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

কেউ করেন ঠিকাদারি, কেউ পোলট্রি খামারি, কেউ আবার পরিবহন চালক। তারা সকলেই দিনের বেলায় টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে ছোটেন। কিন্তু রাত হলেই উল্টো চিত্র। একত্রিত হয়ে বসায় জুয়ার আসর। টাকার ছড়াছড়ির পাশাপাশি চলে মাদক সেবন।
রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এমনই কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও পোলট্রি খামারি মো. সোহেল রানা রনি (৪০), সদরের বুড়িখালী গ্রামের মৃত আজহার মোল্যার ছেলে পরিবহন চালক আলমগীর মোল্যা (৩৬), মৃত আক্কাস শেখের ছেলে ঠিকাদার আমিনুর শেখ (৪২) এবং ওই গ্রামের মৃত মহিয়ার ভূইয়ার ছেলে ঠিকাদার হুমায়ুন কবির (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল রোববার দিবাগত রাতে বের হয়। ডিবির উপপরিদর্শক সাইফুল ইসলাম নিজস্ব সোর্সের মাধ্যমে জনতে পারেন বুড়িখালী এলাকায় একটি জুয়ার আসর বসেছে। দলের সদস্যদের নিয়ে সাইফুল ইসলাম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন। ওই এলাকার নারগিস বেগমের রান্নাঘর থেকে মাদক সেবনরত অবস্থায় জুয়ার আসর চলাকালীন চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ৩০ হাজার ২০০ টাকা, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, তাস, ১টি মোবাইল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক ও জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা ডিবির এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী