রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মাদরাসার ছাত্রকে বলাৎকারের ঘটনায় শিক্ষক গ্রেফতার

নড়াইলে মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজুল ইসলাম নামে এক ক্বারী শিক্ষককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে সদর থানা পুলিশের ডিউটি অফিসার (এসআই) নরোত্তম বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে একই দিন রাতে বলাৎকারের অভিযোগে মামলা হলে তাকে সেই মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতার সিরাজুল ইসলাম সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো.শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী ছাত্রদের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলাম শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানিসহ নানাবিধ অপরাধমূলক কাজ করে আসছেন। এমনকি বিভিন্ন সময়ে জোরপূর্বক ছাত্রদের সঙ্গে অনৈতিক কাজেও লিপ্ত হতেন। এসব কারণে অনেক শিশুরাই মাদরাসায় যেতে চায় না। পরে অভিভাবকরা মাদরাসায় না যেতে চাওয়ায় কারণ জানতে চাইলে ভুক্তভোগী শিশুরা শিক্ষক সিরাজুল ইসলামের অপরাধমূলক কাজের কথা খুলে বলেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার স্থানীয়রা জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদরাসা ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত শিক্ষক সিরাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি খোকন বলেন, যে হুজুর এমন ঘটনা ঘটিয়েছে, তাকে আমারা এখানে রাখব না। আইন অনুযায়ী তার সঠিক বিচার আমিও দাবি করি।

সার্বিক বিষয়ে সদর থানার ডিউটি অফিসার নরোত্তম বিশ্বাস বলেন, অভিযুক্ত মাদরাসা শিক্ষককে সোমবার সকালে আটক করা হয়। পরে রাতে মামলা হলে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী