বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র স্থায়ী ক্যাম্পাসে এমবিএ প্রোগ্রামের নবীনবরণ

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্থায়ী ক্যাম্পাসে এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ই মার্চ, ২০২১, শুক্রবার বিকেলে যথাযত স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থিতিতে নবীনবরণ স্প্রিং ২০২১ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম।

ব্যবসা প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর জাভেদ মাহমুদের সভাপতিত্তে¡ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর (অব:) এম মুনিরুল ইসলাম ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ তানজিম হোসেইন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাবিরুল করিম। প্রথমেই দুইজন নবীন ছাত্রছাত্রী তাদের বক্তব্য উপস্থাপন করেন। তারা উভয়েই নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের প্রথম এমবিএ ব্যাচের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন বাংলাদেশের ব্যবসা প্রশাসন শিক্ষার ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরেন। তিনি এই শিক্ষার গুরুত্ব ও প্রভাব সম্পর্কে আলোকপাত করেন। এরপরই তিনি নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ডক্টর নজরুল ইসলাম তার বক্তবে নর্দান বিশ্ববিদ্যালয়ের সা¤প্রতিক অর্জন ও স্থায়ী ক্যাম্পাসের বৈশিষ্টগুলোর উপর আলোকপাত করেন। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হবার প্রতি গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কমোডর এম মনিরুল ইসলাম (অব:) একাডেমিক কার্যক্রমের কার্যকারীতা নিয়ে কথা বলেন। তিনি ছাত্রছাত্রীদেও পড়াশোনার পাশাপাশি মানবিক গুনাবলি অর্জনের প্রতিও গুরুত্বারোপ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ তানজিম হোসেইন শিক্ষার্থীদের নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের প্রথম এমবিএ ব্যাচের ছাত্র হিসেবে ইতিহাসের অংশ হবার জন্য অভিনন্দন জানান।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসা পরিচালনা কমিটি পুনর্গঠনের নির্দেশ