বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিখোঁজ মেয়ের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

যশোরের ঘোপ নওয়াপাড়া রোড থেকে নিখোঁজ মেয়ের সন্ধানের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এক অসহায় পিতা।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মেয়ের সন্ধান দাবি করেন, জেলার শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের জিয়াদ আলী মোল্যার ছেলে মোঃ মুজিবর রহমান মোল্যা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার মেয়ে মোছাঃ রেহানা পারভীন (২৬) এর সাথে তার স্বামী শফিকুর রহমানের পারিবারিক দ্বন্দ সৃষ্টিার ঘটনায় আদালতে একটি মামলা চলমান আছে। রেহানা পারভীন তার শিশু মেয়ে আখি (৭) ও ছেলে জাহিদ(৫) কে নিয়ে গত ৫ বছর ধরে যশোর কোতয়ালী থানার ঘোপ নওয়াপাড়া রোডের ৮৩ নম্বর বাসার মৃত বদলুল আলম বদন এর ছেলে মোঃ মহিউদ্দীন রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে। অর্থনৈতিক অনটন থাকায় রেহানা পারভীন একই রোডের ২৪২ নম্বর বাসার মালিক রফিকুর রহমান তোতনের ছেলে মোঃ হাফিজুর রহমান শিলুর বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করতো। মাঝে মাঝে মেয়ে আমার বাড়িতে যাতায়াত করতো এবং মোবাইলে প্রায়ই সময় কথা হতো। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর আমি যশোরে মেয়ের বাসায় বেড়াতে যাই এবং পরের দিনে শ্যামনগরে বাড়ি ফিরে আসার সময় রেহানা তার দুই ছেলে মেয়েকে আমার সাথে পাঠিয়ে দেয়। বাড়িতে পৌছে মোবাইলে আমি কয়েক বার মেয়ের সাথে কথা বলি।

মুজিবর রহমান মোল্যা অভিযোগ করে বলেন, অক্টোবর মাসের প্রথম দিন থেকে আমার মেয়ে রেহানার ব্যবহৃত ০১৯২২-২৬৭৭৩৪ ও ০১৭৮৬-২৫৯৫২৯ নম্বর মোবাইলে রিং করলে নম্বর দু’টি বন্ধ পাওয়া যায়। প্রায় ৫দিন পর আমার স্ত্রী জাহানারা বেগমকে সাথে নিয়ে যশোরে আমার মেয়ের ভাড়া বাসায় গিয়ে তাকে না পেয়ে হাফিজুর রহমান শিলু ও বাড়ি ওয়ালা মহিউদ্দীন রহমানের কাছে রেহানা কোথায় জানতে চাইলে তারা তারা সঠিক তথ্য না দিয়ে বিভিন্ন ধরনের অসলংগ্ন কথাবার্তা বলতে থাকে। যশোরসহ আমাদের নিকটত আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ করে মেয়ের কোন সন্ধান পাইনি। মহিউদ্দীন রহমানের আরেক ভাড়াটিয়া আব্দুর রহিম তরফদারের মেয়ে ফতেমার সাথে আমার মেয়ের ভাল সর্ম্পক ছিল। তার কাছে মেয়ের বিষয় জানতে চাইলে সেও সঠিক কোন তথ্য দেয়নি। আমরা মনে হয় সে বিভিন্ন বিষয়াদি গোপন করছে। উল্লেখিতদের কাছে আমার মেয়ের অবস্থান সর্ম্পকে বারবার জানতে চাইলেও তারা কোন সদোত্তর না দিয়ে সন্দেহজনক কথাবার্তা বলছে।

তিনি আরো বলেন, অদ্যবধি আমার মেয়ের কোন সন্ধান পাইন। আমার ধারনা উল্লেখিতরা পরষ্পর যোগসাজশে আমার মেয়েকে হত্যা করে লাশ গুম করেছে অথবা অজ্ঞাত স্থানে পাচার করে অবৈধভাবে আটকে রেখেছে। মেয়ের সন্ধানের জন্য বিভিন্ন স্থানে খোঁজাখুজি অব্যহত রয়েছে।

তিনি তার মেয়ে রেহানাকে উদ্ধারে স্থানীয় প্রশাসন সহ সংশিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক