শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষার্থীদের ল্যাপটপ ও ফ্রি ইন্টারনেট ডাটা প্রদান

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ শিক্ষার্থীদের ল্যাপটপ ও ফ্রি ইন্টারনেট ডাটা প্রদান করা হয়েছে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সকল শিক্ষার্থী যাতে অনলাইনে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে ১০ হাজার শিক্ষার্থীকে ফ্রি মোবাইল ডাটা এবং ৬৫ শতাংশ ছাড়ে ১ হাজার ৫০০টি ল্যাপটপ প্রদান করার প্রক্রিয়া সম্পন্ন করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোস্তাফা জব্বার গত ৯ জুলাই নর্দান ইউনিভার্সিটি ডিজিটাল ক্যাম্পেইন ২০২০ এর উদ্বোধন কালে ছাত্রছাত্রীদেরকে প্রযুক্তিগত সহায়তা প্রদান করার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-ই প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এছাড়াও কোভিড-১৯ বিবেচনায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ সামার-২০২০ সেমিস্টারে ভর্তি ফিতে ৫০% ছাড়সহ অতিরিক্ত ২০% টিউশন ফি ছাড়ে অনলাইনে ভর্তি করছে।

এ ছাড়াও মেধাভিত্তিক ১০%-১০০% স্কলারশিপ রয়েছে। অধ্যয়নরত প্রায় ১০ হাজার শিক্ষার্থীও কোভিড-১৯ বিবেচনায় সামার সেমিস্টারে ১৫% অতিরিক্ত স্কলারশিপ পাচ্ছে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট এর জয়েন্ট ডাইরেক্টর শেখ মাহাবুব রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী