শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নলতায় শিশুতোষ গ্রন্থ ও লিটল ম্যাগাজিন ‘মিতালী’র বর্ণাঢ্য প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিনিধি: শিশু সাহিত্যিক আব্দুল বারী আল বাকী রচিত শিশুতোষ পাঁচটি গ্রন্থ এবং লিটল ম্যাগাজিন ‘মিতালী’-এর বর্ণাঢ্য প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শিশুদের আবৃত্তি, সাহিত্য পাঠ, ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর এই আয়োজন ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
অনুষ্ঠানটি আয়োজন করে ‘নলতা মিতালী কচি-কাঁচার মেলা’। লেখক আব্দুল বারী আল বাকির শিশু-কিশোরদের জন্য লেখা নতুন পাঁচটি গ্রন্থ এবং মেলার নিজস্ব লিটল ম্যাগাজিন ‘মিতালী’ এ উপলক্ষে প্রকাশিত হয়।
প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট থেকে আগত কবি ও সাংবাদিক আব্দুর রব সুজন, ঢাকা থেকে কবি শাহ মতিন টিপু, ছড়াকার আতিক হেলাল, মোস্তফা নুরুজ্জামান, ছড়াকার শাজাহান মোহাম্মদ (দিনাজপুর), কবি ও সংগঠক পল্টু বাশার, সাহিত্যিক জি এম মুজিবুর রহমান, সুকুমার দাস বাচ্চু, আলী সোহরাব ও ছড়াকার নাজমুল হাসান।
অনুষ্ঠানের শুরুতেই শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। এরপর অতিথিবৃন্দ লেখকের প্রকাশিত গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, “আব্দুল বারী আল বাকী কেবল শিশু সাহিত্যিক নন, তিনি একজন মানবিক ও কল্পনাশক্তিতে ভরপুর লেখক। তাঁর লেখাগুলো শিশুদের নৈতিক গুণাবলি ও সৃজনশীলতাকে উৎসাহিত করে।”
লেখক আব্দুল বারী আল বাকি তাঁর বক্তব্যে বলেন, শিশুদের কল্পনা শক্তি, ও মানবিকতা গড়ে তুলতে শুধু সাহিত্যের কোন বিকল্প নেই। আমি চাই শিশুরা পড়ুক ভাবুক এবং ভবিষ্যতের আলোকিত মানুষ হয়ে উঠুক।
তিনি আরও জানান, তাঁর লেখা এই পাঁচটি গ্রন্থে শিক্ষনীয় গল্প, ছড়া, এবং শিশুদের অনুভবযোগ্য ভাষায় রচিত বিষয়বস্তু স্থান পেয়েছে, যা তাদের মানসিক গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমগ্র আয়োজনটি ছিল শিশুদের জন্য এক অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে শিশু-কিশোররা গান পরিবেশন করে। উপস্থিত সবাই এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর