শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাচের সময় অপুকে কোলে তুলতে গিয়ে ধপাস করে পড়ে গেলেন নিরব

গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন অপু-নিরব। নাচের শেষ অংশে অপু বিশ্বাসকে কোলে তোলার ব্যার্থ চেষ্টা করেন নিরব। এ সময়ই ঘটে বিপত্তি। ধপাস করে উল্টে পরে যান দুজনই। এতে অপ্রস্তুত হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। তবে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

মঞ্চে নাচার সময় অপু বিশ্বাসকে কোলে নিতে গিয়ে উল্টে পড়ে যান নিরব হোসেন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এই ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে এই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দেশের চলচ্চিত্রের এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী।

মঞ্চে এমন অপ্রত্যাশিত ঘটনার বিষয়ে অপু বলেন, ‘বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমার নিজের মানুষ। আমি একজন চিত্রনায়িকা ও আপনাদের বোন হিসেবে অনুরোধ করব, যেহেতু স্টেজে পারফর্ম করতে গিয়ে স্কাটের কারণে দুজনই পড়ে গেছি। আমাদের একটি অবস্থান রয়েছে, ভালোবাসার মানুষ আছে। আমি বিনীত অনুরোধ করব, এই জায়গার ভিডিও কেউ ছাড়বেন না।’

নিরব দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আসলে ভালোর চেয়ে খারাপটি দেখতে চাই, দেখাতে চাই। নতুন কিছু বলতে চাই না, পাগলকে সাকো নাড়াতে না করলে পাগল আরও বেশি করে। আপনারা অনেক বিবেকবান, বিষয়টি বুঝেন।’

যদিও তাদের অনুরোধ কাজে আসেনি। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সাথে রীতিমতো ট্রলের শিকার হচ্ছেন তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা