বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারনে আনসার ব‍্যাটালিয়নের জাতীয় পতাকা প্রদক্ষিণ, র‍্যালী

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন (২৬মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত) উপলক্ষ্যে যশোরের শার্শা উপজেলার নাভারণে ৭ আনসার ব‍্যাটালিয়ন সদর দপ্তরের উদ্যোগে বর্ণাঢ‍্য পতাকা প্রদক্ষিণ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেশের সকল ইউনিটের ন‍্যায় বুধবার সকালে ব‍্যাটালিয়ন সদরদপ্তরে ৫০ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন সদস্য ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৫০ মিনিট ব্যাপী এক বর্ণাঢ‍্য পতাকা প্রদক্ষিন র‍্যালীর আয়োজন করে।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র‍্যালী ব‍্যাটালিয়ন সদর দপ্তর থেকে বের হয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের কিছু অংশ প্রদক্ষিণ শেষে যশোর-বেনাপোল সড়কের সাতক্ষীরা মোড় ঘুরে ব‍্যাটালিয়ন সদর দপ্তরে এসে শেষ হয়।

বর্ণাঢ্য পতাকা প্রদক্ষিন র‍্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোল‍্যা আবু সাইদ।
আরো উপস্থিত ছিলেন কোম্পানী কমান্ডার ওবায়দুর রহমান সহ অত্র ব‍্যাটালিয়নের বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেবিস্তারিত পড়ুন

  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় রাজগঞ্জের ‘নাবা’ তিন বিভাগেই প্রথম স্থান