বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা: মৃত্যু বেড়ে ৪

নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় আহত মিসবাহ উদ্দিন (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।

নিহতের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ শিশির বলেন, আমার বাবা নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন। ছুটি শেষে আনন্দ পরিবহনের ওই বাসে করে বাসায় ফিরছিলেন। পথে তাদের বহনকারী বাসে ট্রেনের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতাল থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। বাবার পেটে ও শরীরের অন্যান্য জায়গায় গুরুতর জখম থাকায় পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে আজ সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তারা নারায়ণগঞ্জের বন্দর থানার ঘাড় ঘোড়া মদনগঞ্জ গ্রামের বাসিন্দা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কায় আহতদের মধ্যে চারজনকে ঢামেকে আনা হয়। এর মধ্যে এক শিশু গতকাল মারা যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এর আগে রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেট এলাকায় আনন্দ পরিবহনের একটি বাসে ট্রেনের ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই নিহত হন দুইজন। আহত হন শিশুসহ আরও আটজন।

আহতদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেলে আনা হয়। সেখানে রোববার রাত সাড়ে ৮টার দিকে সাত বছরের ওই শিশুর মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময় এক নম্বর গেট এলাকায় ক্রসিংয়ের সময় কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি বাসকে সজোরে ধাক্কা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুজন পুরুষের মরদেহ উদ্ধার করেন।

একই রকম সংবাদ সমূহ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী

আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুরবিস্তারিত পড়ুন

  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক