বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন: আইভীর বিরুদ্ধে ইসিতে তৈমূরের লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনকে ঘিরে ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।

রবিবার আইভীসহ আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন তিনি।

অভিযোগের অনুলিপি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদকদেরও দেওয়া হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন চলমান অবস্থায় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সভা আয়োজন করা হয়। সেখানে সরকার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মৃণাল কান্তি দাস, মীর্জা আজম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও সরকার দলীয় মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এসময় তারা বক্তব্যের মাধ্যমে সরাসরি মেয়র পদে ভোট প্রার্থনা করে নির্বাচনী জনসভা করেন, যা নির্বাচনী আচরণবিধি সরাসরি লঙ্ঘন এবং নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা। তাই নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি মোতাবেক আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইলো। যা কার্যকর করা নির্বাচন কর্মকর্তাদের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানানো হয় অভিযোগপত্রে।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম