শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে। এক ঝটিকা আক্রমণে মার্কিন বিশেষ বাহিনী তাকে আটকের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রে নিয়ে যায়।

মাদুরোকে আটকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা এখন থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশপাশে ব্যাপক বিমান হামলা চালানো হয়। মার্কিন কমান্ডোরা রাজধানী অবরুদ্ধ করে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে।

জানা গেছে, মাদুরোকে বহনকারী মার্কিন বিমানটি গত রাতে একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাকে নিউইয়র্ক সিটিতে নেওয়া হয়। তথাকথিত মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মাদুরো দম্পতিকে সেখানে আদালতে হাজির করার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউসের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরা অবস্থায় স্যান্ডেল পায়ে ৬৩ বছর বয়সী মাদুরোকে নিউইয়র্কে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন। ভিডিওতে মাদুরোকে ইংরেজিতে ‘গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার’ বলতে শোনা যায়।

ট্রাম্প জানান, ভেনেজুয়েলা পরিচালনার জন্য তিনি তার মন্ত্রিসভা থেকে লোক নিয়োগ দিচ্ছেন, তবে বিস্তারিত আর কিছু জানাননি।

তিনি সেখানে মার্কিন সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা সরাসরি লড়াইয়ে নামতে ভয় পাই না।’

তবে ভেনেজুয়েলার বিরোধী দল ক্ষমতায় বসুক, ট্রাম্প এমনটি চান না বলে মনে হচ্ছে। তিনি বরং মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন।

ট্রাম্পের মূল লক্ষ্য, ভেনেজুয়েলার বিশাল তেল খনি, তাও এখন স্পষ্ট। তিনি বলেন, ‘আমাদের বড় বড় তেল কোম্পানিগুলো সেখানে যাবে, কোটি কোটি ডলার খরচ করে ভেঙে পড়া অবকাঠামো মেরামত করবে। আমরা সেখান থেকে প্রচুর তেল বিক্রি করবো।’

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী