মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউইয়র্কের গ্যালারিতে বাংলাদেশের রিকশা প্রদর্শনী

নিউইয়র্কের ব্রুকলীন ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশা নিয়ে এক ভিন্নধর্মী প্রদর্শনীর আয়োজন করেছেন নিউইয়র্কের ফ্রিল্যান্স সাংবাদিক ও শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন।

ইউএন’বির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে আমদানি করা এই বর্ণীল রিকশাটির প্রদর্শনীতে ৬ ডিসেম্বর অংশ নেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সাথে আলাপ করেন এবং রিকশা ও এর নেপথ্য শিল্পীদের সম্পর্কে দর্শনার্থীদের অবগত করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

রিকশা শিল্পকর্মটি বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক চেতনার একটি সহজাত প্রকাশ। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার দর্শক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাদিয়া ফয়জুননেসা।

যুক্তরাষ্ট্রের মূলধারার সাথে বাংলাদেশের ভিন্নধর্মী, স্বকীয় এবং অকৃত্রিম শিল্পের এ সেতুবন্ধন স্থাপনের জন্য শিল্পী অ্যন্ডি আইজ্যাকসনকে আন্তরিক ধন্যবাদ জানান কনসাল জেনারেল।

শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন কনসাল জেনারেলকে জানান বাংলাদেশের ঐতিহ্যবাহী এ রিকশার নাম দিয়েছেন ‘অথেনটিক সাইকেল রিকশা’।

পাবলিক আর্ট প্রজেক্টের অংশ হিসেবে ‘RickshawNYC’ নামে এই চমৎকার যানটি কেবল বাহনের কাজই করে না বরং এর শরীরে রিকশা শিল্পীর আঁকা ছবিতে বাংলাদেশের মানুষের স্বপ্ন, আনন্দ, বেদনা ও কল্পনা ফুটে ওঠার বিষয়টি শিল্পীকে গভীরভাবে নাড়া দেয় বলে জানান তিনি।

এরই পরিপ্রেক্ষিতে এই প্রদর্শনীর আয়োজন করেছেন শিল্পী অ্যান্ডি আইজ্যাকসন। বাংলাদেশি ও আমেরিকান দর্শক আগ্রহভরে এই রিকশাটি দেখছেন এবং বাংলাদেশের অথেনটিক পাবলিক আর্ট উপভোগ করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল

মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারবিস্তারিত পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশিবিস্তারিত পড়ুন

  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান