মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউজিল্যান্ডে ফের প্রধানমন্ত্রী জাসিন্ডা

নিউজিল্যান্ডের নির্বাচনে ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

দেশটির জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে তার দল লেবার পার্টি। জয়ের পেছনে কভিড-১৯ মোকাবিলায় তার নেতৃত্বাধীন সরকারের সফলতা বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স।

তিন বছরের জন্য কে দেশ পরিচালনা করবে, তা ঠিক করতে এ দিন অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ভোট দেন নিউজিল্যান্ডের সাধারণ নাগরিকরা।
যদিও দেশটির জাতীয় নির্বাচন গত সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কভিড-১৯ এর নতুন প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ভোট এক মাস পিছিয়ে দেওয়া হয়।

নিউজিল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, বিকালে ভোটের সর্বশেষ হিসাব অনুযায়ী ৫০.৫ শতাংশ ভোট পেয়ে জাসিন্ডা আরডার্নের লেবার পার্টি জয়ের পথে অনেকটা এগিয়ে ছিলেন। যা বিরোধী দল জুথিড কলিন্সের ন্যাশনাল পার্টির চেয়ে ২৫.৮ শতাংশ বেশি।

দলটির নেতা জুডিথ কলিন্স জানিয়েছেন, তিনি পরাজয় মেনে নিয়েছেন এবং নির্বাচনে লেবার পার্টি অসাধারণ জয় পাওয়ায় জাসিন্ডা আরডার্নকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, সম্ভবত কভিড-১৯ মোকাবিলায় সফলতার জন্য প্রধানমন্ত্রী ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন।

তার সম্মিলিত জোটের অন্যান্যদের মধ্যে নিউজিল্যান্ড ফার্স্ট পার্টি পেয়েছে ২.৩ শতাংশ ভোট এবং গ্রিন পার্টি পেয়েছে ৮.২ শতাংশ ভোট।

নিউজিল্যান্ডের সংসদীয় ১২০ আসনের মধ্যে লেবার পার্টি ৬৬ আসন পেয়ে সংগরিষ্ঠতায় সরকার গঠন করতে যাচ্ছে জাসিন্ডা আরডার্নের দল লেবার পার্টি।

১৯৯৬ সালে নিউজিল্যান্ডে সংসদীয় মিক্সড মেম্বার প্রপোরশনাল (এমএমপি) শুরু হওয়ার পর কোনো দলই এমন একক সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা