বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।

কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়। মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে খেলে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ। এটি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় টাইগারদের। ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত থাকার পর হারের মুখ দেখলো কিউইরা। এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপেও পেলো প্রথম পয়েন্টের দেখা।

চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড। লিড ছিল মাত্র ১৭ রানের।

শেষ ৫ উইকেট হাতে নিয়ে আর কতদূর যাওয়া সম্ভব! বাংলাদেশের বোলাররা আলাদা কিছু ভাবার সুযোগই দেননি কিউইদের। একমাত্র ভরসা হয়ে ছিলেন ৩৭ রানে অপরাজিত রস টেলর। বর্ষীয়ান এই ব্যাটার দিনের দ্বিতীয় ওভারেই এবাদত হোসেনের বলে বোল্ড হয়ে ৪০ করে ফিরে গেলে ম্যাচ বাঁচানোর আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

তাসকিন-এবাদতদের তোপে পরের ব্যাটাররা কেউ দাঁড়াতেই পারেননি। ১৬৯ রানে থামে কিউইদের দ্বিতীয় ইনিংস। এবাদত ৪৬ রানে একাই নেন ৬ উইকেট। ৩৬ রানে ৩টি শিকার তাসকিনের।

বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রানের। শুরুতেই সাদমান ইসলাম (৩) ফিরে গেলেও মুমিনুল হক আর নাজমুল হাসান শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি চলে আসে টাইগাররা। ৪১ বলে গুরুত্বপূর্ণ ১৭ রান করে শান্ত যখন ফিরছেন, জয়ের জন্য মাত্র ৬ রান দরকার বাংলাদেশের।

৪৪ বলে ১৩ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে দলকে নেতৃত্ব দেওয়া মুমিনুল হক। ৫ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

ইতিহাসগড়া এই টেস্টে প্রথম ইনিংসে ডেভন কনওয়ের ১২২ রান সত্ত্বেও ৩২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে মুমিনুল হকের ৮৮ আর লিটন দাসের ৮৬ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৫৮ রানের সংগ্রহ গড়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত ওই প্রথম ইনিংসটাই ব্যবধান গড়ে দিয়েছে দুই দলের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা