রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেদের তৈরি করোনা টিকার অনুমোদন দিল ইরান

জরুরি ব্যবহারের জন্য নিজেদের দেশে তৈরি টিকার অনুমোদন দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের এই টিকার নাম দেয়া হয়েছে কোভ-ইরান বারেকাত।

সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়ীদ নামাকি আরাক ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেদের তৈরি টিকার জরুরি ব্যবহারের ঘোষণা দেন।

খবর তেহরান টাইমস’র।
স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেন, সামনের শরৎকালের মধ্যেই ইরানের সব নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, এই ভ্যাকসিন তৈরি করতে সবচেয়ে কম খরচ হচ্ছে এবং এর পার্শপ্রতিক্রিয়া খুবই কম। অন্যদিকে, এটি সারাবিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে করেনাভাইরাসের বিরুদ্ধে কাজ করবে।

নিষ্ক্রিয় ভাইরাসের ওপর ভিত্তি করে ইরানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিফাফার্ম এই টিকা তৈরি করেছে। গত ডিসেম্বরেই এই টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা নিয়ে গবেষণা হয়। এদিকে ইরান এবং কিউবা যৌথভাবে আরও একটি টিকা নিয়ে কাজ করছে।

আগামী সপ্তাহেই নতুন এই টিকা ইরানে ব্যবহারের অনুমোদন দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা