বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিম্নচাপের জেরে সোম থেকেই বাড়বে বৃষ্টি, হতে পারে অতি ভারী বর্ষণ

কখনও রোদ, আবার কখনও মেঘলা আকাশ। রবিবার সকাল থেকে আকাশে কখনও মেঘ কখনও বৌদ্র। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। যার জেরে আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা-বাংলা উপকূলের কাছে অবস্থান করছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করতে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, ৮ অগস্ট অর্থাৎ সোমবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১০ অগস্ট, বুধবার ও বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। 

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধ ও বৃহস্পতিবার কালিম্পং, আলিপুরদুয়ারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম

মালয়েশিয়ায় এখন থেকে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারেবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন?
  • ৬ হাজার বছর পুরোনো পাহাড়ের গুহায় তামার কারখানা!
  • কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর
  • ছদ্মবেশে মাঝরাতে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য
  • সচিবালয় থেকে নিজেই গাড়ি চালিয়ে সস্ত্রীক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেলেন প্রধানমন্ত্রী