বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণ লাপাত্তা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী মাধ্যমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই স্কুলে তালা দিয়ে চলে গেছেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।

মঙ্গলবার (০৮ অক্টোবর) দুপুর ২টা ০৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, বৈকারী মাধ্যমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক ও শিক্ষার্থী নেই। বিদ্যালয়ের পাঠদান ও অফিস কক্ষ তালাবদ্ধ।

স্থানীয়রা জানান, শিক্ষকরা নির্ধারিত সময়ের আগে বিদ্যালয় ছুটি দিয়ে চলে গেছেন। এতে করে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান এই পরিবেশের মধ্য দিয়ে তাদের পড়ার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে । এছাড়া তারা আরো বলে স্যারেরা নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় বন্ধ করে কোচিংয়ে চলে যায়।বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিদ্যালয়সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা মহিবুল্লাহ, আব্দুল্লাহ, হোসেন নামে কয়েকজন জানান, দুপুর ২:০০টায় স্কুল তালাবদ্ধ, কেউ নাই হয়তো বাড়ি গেছেন স্যারেরা।

অভিযোগের বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি এই বিষয়ে কোন কর্ণপাত করেননি ’

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানান এলাকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী