শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচন পরবর্তী সহিংসতা, রূপগঞ্জে এডভোকেট এর চেম্বার ভাংচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় তায়েবুর রহমান নামে এক এডভোকেট এর অফিস ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ভোলোবো ইউনিয়নের আতলাপুর বাজারে।

এডভোকেট তায়েবুর রহমান জানান, আতলাপুর বাজারে ’ল হেল্প সেন্টার’ নামে তার একটি আইনি পরার্মশ কেন্দ্র রয়েছে। গত ইউ,পি নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। উক্ত চেম্বারে সাধারন মানুষের আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপও পরিচালনা করে আসছিলাম।

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান ভূইয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। সেই নির্বাচনে আমি শাহজাহান ভূইয়াকে সর্মথন করি। আর এ কারনে স্থানীয় নৌকার সর্মথক সজিব, রফিকুল ও রকির নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী দল আমার অফিস ভাংচুর করেছে।

দুর্বিত্তরা আমার অফিসের সাটার ভেঙ্গে ভেতরের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবারপত্র ভেঙ্গে চলে যায়। অফিস ভাংচুরের সময় আমি নারায়নগঞ্জ জজ কোর্টে কর্মরত ছিলাম।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, উক্ত ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার