বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিষেধাজ্ঞা অমান্য করে ৪ সেপ্টেম্বর শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে নির্বাচন

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা পূর্বের কমিটি গঠনতন্ত্রের ৮ পৃষ্টার উপ- ধারা ২ এর ৩, ৪ ও ৬ ধারা লংঘন করে সহযোগী ১২ জন সদস্যকে সাধারণ সদস্য করে ভোটাধিকার দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তফসিল দেন। যাহা সম্পূর্ণ গঠনতন্ত্র বিরোধী ও বে-আইনি। তারা কেন নির্বাচিত কমিটিও ছয় মাসের পূর্বে কোন সহযোগী সদস্যকে ভোটাধিকার দিতে পারেন না । তারা শুধু নির্বাচনকে অবাধও সুষ্ঠু করার দায়িত্ব। তারা তাদের ক্ষমতা অপব্যবহার করে এমন সিদ্ধান্ত নেওয়ার ঘটনায় সর্বশেষ গঠনতন্ত্র প্রণয়নকারী ৩ সদস্যের মধ্যে অন্যতম সদস্য ও বর্তমান ভোটার তালিকায় ১২ নং সদস্য মোঃ আনিসুর রহমান সুমন গত ৩০ /৬ /২০২৪ তারিখে শ্যামনগর সহকারি জজ আদালতে দেং ১৬৯/২৪ নং মামলা করে।

বিজ্ঞ আদালত নির্বাচন পরিচালনা কমিটি ৩ সদস্য আহবায়ক শেখ আফজালুর রহমান, সদস্য সচিব আবু সাঈদ ও সদস্য সরদার সিদ্দিককে শোকজ করে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। নির্বাচন পরিচালনা কমিটি গত ৩ জুলাই আদালত কর্তৃক নোটিশ পেয়ে ৪ জুলাই জরুরী সাধারণ সভা ডেকে নির্বাচন কমিশন গঠন না করে,১৩ জুলাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন করবে বলে ঘোষণা দেন। যাহা নির্বাচন পরিচালনা কমিটির আদৌ কোন ক্ষমতা নেই। সম্পূর্ণ অগঠনতান্ত্রিক। যাহা সাতক্ষীরার একাধিক দৈনিকে তাহা প্রকাশিত হয়েছে। যাহা সম্পূর্ণভাবে আদালত অবমাননার শামিল। গত ১০ জুলাই বিজ্ঞ আদালতে বাদী আনিসুর রহমান সুমন দেওয়ানী কার্য বিধি আইনের ১৫১ ধারা মতে প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে। বাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোকলেসুর রহমান বিবাদীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মেহেদী হাসান। বহুদিন কালকে ফোন করে গত ৩০ আগস্ট সাধারণ সভায় পূর্বের নির্বাচন পরিচালনা কমিটিকে বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ট নতুন নির্বাচন পরিচালনা কমিটি করেন। ওহাতে আহবায়ক করা হয় মোঃ মনসুর আলীকে সদস্য সচিব করা হয জি এম আলীকে ও সদস্য করা হয় আদালতের নিষেধাজ্ঞার সেই সহযোগী সদস্য আলমগীর হায়দার কে। উক্ত কমিটি গত ৩১ আগস্ট তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করেন। তারা হলেন শ্যামনগর উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য কল্যাণ ব্যানার্জি ও মাসুম বিল্লাহ। উক্ত কমিটিদ্বয় রেজুলেশন এর মাধ্যমে ৪ সেপ্টেম্বর দ্বি- বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যাহা সম্পূর্ণ আদালত অবমাননার সামিল।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর